গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ বন্ধের শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলেঙ্গা পৌর মেয়র শাফী খান, এলেঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
উক্ত আলোচনা সভায় বাল্যবিবাহে ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা হয় এবং বাল্যবিবাহ বন্ধের উদ্যেগে উক্ত বিদ্যালয়ের ২১সদস্য বিশিষ্ট ছাত্রীদের মাঝে একটি কমিটি গঠন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ ভাবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ সুধীজনরা শপথ বাক্য পাঠ করেন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক বাউলগান পরিবেশন করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক।
























