কানাডার একটি স্কুলে গোলাগুলিতে পাঁচজন নিহত

কানাডার সাসকেচওয়ানে একটি স্কুলে গোলাগুলিতে পাঁচজন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই খবর নিশ্চিত করেছেন।

শুক্রবার লা লোচে কমিউনিটি স্কুলে এই ঘটনাকে সব বাবা মার সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন তিনি। সন্দেহভাজন হামলাকারী পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী কমপক্ষে ১২ টি গুলি করেছে। সুইজারল্যান্ডে সফররত কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এখন পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ