১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আহত ৪

শাহাদাত হোসেন (শিমুল), কাতার প্রতিনিধিঃ

কাতারে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন আরও চারজন। ২৬ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) এ দুর্ঘটনা ঘটে।

নিহতের একজন গর্দনা কান্দির আওলাদ হুসেন
নিহতের একজন গর্দনা কান্দির আওলাদ হুসেন

দেশটির সবজি মার্কেট থেকে সোমাল নামক স্থানে যাওয়ার পথে দোহা হতে ৯০ কিলোমিটার দূরে সীমান্তবর্তী এলাকা দুখান নামক স্হানে ৪২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয় বলে জানা যায়।

নিহতরা হলেন, আপন দুই ভাই ইসলামউদ্দীন (৩৫) ও মইনুদ্দিন (৩৩), মহিবুর রহমান (২৮), আওলাদ হোসেন (২৬),  । আহতরা হলেন মোহাম্মদ হোসেন, ফরিদ, এনাম, রেজওয়ান।

নিহত দুই ভাইয়ের বাড়ি কানাইঘাটের আমরপুর গ্রামে। অপর দুইজনের বাড়ি কাপ্তানপুর ও গর্দনা বলে জানা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ