কাটার মুস্তাফিজকে ১ কেটি ৪০ লাখ রুপি দিয়ে নিল সানরাইজার্ হায়দ্রাবাদ

কাটার মুস্তাফিজুর রহমানকে ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে সানরাইজার হায়দ্রাবাদ দলে নিল। রয়েল চ্যালেন্জার ব্যাঙ্গালো সাথে দর হাকাহাকিতে শেষ পযর্ন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নিল এ্কই উদায়মান বাংলাদেশী কাটারকে। কিন্তু তামিম,  মুশফিক, সৌম্য, এখনো অবিক্রত।

৫০ হাজার ডলারে পিএসএল এর দল লাহোর কালান্দারে সুযোগ পেয়েও কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে তরুণ এই সেনসেশনের জন্য আসলো আরো বড় সুখবর, বাঁহাতি এই ফাস্ট বোলারকে ১.৪০ কোটি রুপিতে কিনে নিয়েছে আইপিএল এর দল সানরাইজার হায়দারাবাদ।
মাশরাফি বিন মুর্তাজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পরে মাত্র পঞ্চম বাংলাদেশি হিসেবে এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগে জায়গা করে নিলেন মুস্তাফিজ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ