২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কলেজ ছাত্রী মরিয়ম‌ হত্যাকা‌ণ্ডের দ্রুত বিচা‌রের দাবিতে মানববন্ধন

আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা: শ্যামনগর সরকারি মহসীন কলেজের শিক্ষার্থী মরিয়ম খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে তার সহপাঠী শিক্ষার্থী এবং সিডিইও ইয়ুথ ফোরামসহ বিভিন্ন সংগঠন।

রোববার সকাল দশটা থেকে শ্যামনগর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘মরিয়ম ওয়ান্ট জাস্টিস’ ‘স্টপ রেপ’ ‘ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি চাই’ ‘নারীর উপর সহিংসতা বন্ধ করতে হবে’- এমন নানা স্লোগা‌নের প্লাকার্ড বহন করে। মানববন্ধন থেকে ধর্ষকদের জন্য নুতন করে আইন প্রবর্তনপূর্বক সংক্ষিপ্ত সময়ে তা কার্যকরসহ মরিয়ম ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।

অন্যান্যের মধ্যে মানববন্ধনে মরিয়ম খাতুনের পিতা আব্দুল কাদেরসহ বক্তব্য রাখেন ওসমান গনি, হাফিজুর রহমান, ফারুক হোসেন, মেহেদী হাসান মারুফ প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিল মরিয়ম। দুই দিন পর বাড়ির অনতিদূরে একটি ধানের ক্ষেতে খড়ের বোঝার উপর থেকে গলায় ওড়না পেঁচানো অবস্তায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাত্র দুই দিনের মধ্যে পুলিশ ধর্ষক ও হত্যাকারী প্রতিবেশী সুব্রত মন্ডলকে গ্রেফতারের পর সে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ