কবি রহিমা আফরোজ মুন্নী’র কবিতাগ্রন্থ ‘দি নিউ রহিমা পদ্যবিতান’ থেকে কিছু কবিতা

কবি রহিমা আফরোজ মুন্নী
কবি রহিমা আফরোজ মুন্নী

গান

এমন নিরুত্তাপ, এমন দুদর্শাকরুণার মতো, এমন অকারণ নৈবেদ্য আর আছে ব’লে জানা নাই। কেনই বা বেজে ওঠে গগনভেদি ভেরি, এলোমেলো ফুৎকার। বাজতে থাকে পাঁচ-দু-গুণে দশ আঙুলে যেন স্বয়ংক্রিয় বৈদ্যুতিক তারে। মুখ থেকে মুখে অনন্ত শেকলেবেজে যায়আলি আকবরখানের সরোদ।

শোনো, কেঁপে ওঠে রাজার দালান, খশে পড়ে একটাএকটা ইট সভ্যতার!

হে মোর গানের পাখি, জেগেওঠো

কলকল বয়ে যাও রক্তনদীর দুকুল ছাপিয়ে!

মোমবাতি

ভাবছ ফুরিয়ে যাওয়া অনেক সহজ ছিল? শেষকালে দেখা পাওয়া গেল।

হে মহান উছিলা, জেগে উঠো, হে হাস্যকর, জেগে ওঠো নিজেরে ছায়াতে
জিহ্বার তলায় বা ওপরে হাজার তরলস্রোত ভাসিয়ে নেবে আমার বুকের পরে এমন সাধ্য আছে তার? চোখের মণিতে খেলা করে যে অশ্রুজল, সেখানেও কি ন্যাংটা দেখায় না তোমাকে, তোকে?

munপতন

এই যে নামিনামি, দেখছিলাম, কাঁচামিঠা হাসি, দেখলাম, নামলে উজিয়ে পাছা, হেঁচকা টানে ছিঁড়ে নিলে গোপন ছাল, ঘাড় বেয়ে গদগদ, পিছল! তারপর থামলে মাটিতে

সহসা উবে গেল খিদে, ঝরতে থাকা জ্যান্ত জল, স্বাদুসাধু চেটে নিল প্রত্যুষপর্বে। জানি নামবে রাত, তখন বিঁধে থেকো গলায়, ও আমার গলার হাড়, কুকুরেরা হাড় ভালবাসে।

সেডেটিভ

গলে যদি নাই যেতে পারো শুভ্রতায় তবে জড়ালে কেন এই হাড়ের শরীরে! অলস তোমার রূপ, লেগে থাকো চ্যাটচ্যাটে এমন, ঠোঁটেদাঁতে। আর কি যে তোমার রঙ্গ, প্রিয়তম, ভেসে যাও আরও আরও দূর ভাসিয়ে শিমুল তুলা।

এদিকে হুল বাগিয়ে যতো বেলেহাজ, বুঝি ভাবো এরা চুমু খায় আমাকে! বিছানাপত্র তছনছ, মশারির হু হু শ্বাস, আতঙ্কে আমি সেঁধোই আমার চামড়ায়। সব হারিয়ে ইচ্ছাও হয় না আর তোমার সাথে বোঝাপড়ায়।
 

বুদ্ধিজীবী

এই যেমন ধরেন আপনাদের ভাবলেশহীন অস্পষ্ট মুখ। নাহয় হলো স্মৃতিকে শহীদ করে নিম্নমুণ্ডু ঊর্ধ্বপদ হাতে হাঁটা দিন, চেতনার চাইতে বেশি চেতা আগুন।
যদি অনুমতি দেন তো বলি

যারা খুব একটা ভালো ভাবে নির্মিত হন নাই, আপনাদের দরকার ছিল আরও স্থিতিস্থাপকযুক্ত চামড়া, যার তলায় আশ্রয় নিতে সুবিধা হয়, দরকার ছিল আরও ভাল নিঃশ্বাসপ্রণালী এবং মসৃণ কেন্দ্রীয় স্নায়ুপ্রক্রিয়া

‘যাহোক বসন্ত আজ’
আপনারা নিশ্চয়ই ন্যয়বিচার বিলি করতে সমর্থ হবেন
লোকজন তো আপনাদের দিকেই তাকিয়ে আছে,
আচ্ছা, বলুন তো, আপনাদের দুই পায়ের ফাঁকে নতুন কোনো প্রশ্নচিহ্ন গজিয়ে উঠল কি!

এয়ার কন্ডিশনার

আমার হাড়ের ভিতর ঢুকে পড়ে, অতিষ্ঠ হবার আগ মুহূর্তে উড়ে আসে শীতল চুমু বুকের ওপর চোখের তারায় বৃষ্টি ঝরে এখানে সেখানে। ঝাঁ ঝাঁ দুপুর ভাসে স্ফটিক উচ্ছ্বাসে। এই প্রথম কৃত্রিম স্পর্শের ক্ষমতা অবাক করে দেয় আমাকে।

এতকালের অন্তর্গত পিপাসায় চারদিকে কারবালার হাহাকার। আর এখন শূন্য গ্লাসের চারপাশে ফোঁটাফোঁটা আহ! প্রতিক্রিয়ায় জানালার ওপাশেও বিন্দু বিন্দু ফোঁটা। আর কীসের ভয়! মহাবিশ্বের সকল চক্রান্তের বিরুদ্ধে সে একাই এক’শ। এই এক’শই এখন রক্ষাকর্তা আমার। তার কৃপার বিপরীতে কে আর পুঁছে ঈশ্বরে।

এঞ্জিন

আমরা এখনও বলি, দয়া করো।লাউড স্পিকারের গলায় রক্ত, জোরে চলো, আরও জোরে।এই সেদিনের তৈরি প্রকল্প চিরকালের সবচে’ নিখুঁত, সারা রাস্তা ধরে শুনেছি রোঁয়া ফোলানো

ঘড়ঘড়, সেকি চোটপাট, অথচ থুবড়ে পড়ল বলে! এও কিনা গত প্রকল্পের শেষ অপঘাত।

ধারাবাহিক ক্রিয়া প্রতিক্রিয়ায় আমরা আছি কিনা তা প্রমাণ করবই, নুন খেতেই হয় যখন।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ