আমরা জানি অতিরিক্ত মাংস খেলে ওজন বাড়ে কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ কিছু পদ্বতি অনুসরণ করলে ওজনতো বাড়বেই না উল্টো কমবে। তাই ওজন কমাতে বিশেষ মাংস রান্নার পদ্ধতি।
উপকরণ
- চর্বি ছাড়া মুরগী, গরু বা খাসির মাংস টুকরো আধা কেজি।
- লেবুর রস ২ চা চামচ,
- পিঁয়াজকুচি বড় ১ টি,
- কাঁচা মরিচ কুচি ২টি,
- রসুন মিহি কুচি ২ কোয়া,
- আদা মিহি কুচি ১ চা চামচ,
- ভিনেগার ১ চা চামচ,
- টক দই আধা কাপ,
- মরিচ গুঁড়া ১ চা চামচ,
- জিরা গুঁড়া ১ চা চামচ,
- ধনে গুঁড়া আধা চা চামচ,
- গরম মশলা গুঁড়া আধা চা চামচ
- লবণ স্বাদমতো,
- তেল এক টেবিল চামচ।[ad id=”28167″]
প্রণালি
- একটি বাটিতে মাংসের টুকরোতে লেবুর রস, কাঁচামরিচ কুচি, আদা রসুন কুচি, ভিনেগার আর পিঁয়াজ কুচি দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে।
- অন্য একটি বাটিতে টক দই, লবণ, ধনে, জিরা, মরিচ, গরম মসলা গুঁড়া, তেল ভালো করে মিশিয়ে নিন।
- এবার মেখে রাখা মাংসের সঙ্গে মিশ্রণটি মিশিয়ে আরও ১০ মিনিট রেখে দিতে হবে।
- একটি নন স্টিক পাতিলে করে মাঝারি আঁচে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে দিতে হবে।
- মাংস থেকে পানি বের হতে থাকবে।
- পাঁচ মিনিট পর সামান্য একটু পানি দিয়ে মৃদু আঁচে আরও ১৫ মিনিট রান্না করতে হবে।
- ঝোল শুকিয়ে এলে মাংস নামিয়ে আনুন।
- যারা নিজেদের বেশি ওজন নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা মজার এই খাবারটি খেতে পারেন একদম চিন্তা বাদেই।
- বরং খুশি থাকুন ওজন কমে যাওয়ার আশায়।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
Posted by earthnews24 on Wednesday, January 20, 2016
আর্থনিউজ২৪ / উর্মি /৬১ / ২১ জানুয়ারি
পোস্টটি যতজন পড়েছেন : 18
























