এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি-২০১৬ মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকার ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকি রোববার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা তাদের নিজ নিজ ব্যাংকের হিসাব নম্বরের মাধ্যমে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন।

তিনি জানান, এছাড়াও যেসব শিক্ষক-কর্মচারী ডিসেম্বর-২০১৫ মাসের বেতন-ভাতার এমপিও কপি-ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে বেতন-ভাতাদি তুলতে পারেননি, তারাও আগামী মাসের নির্ধারিত ওই সময়ের মধ্যে তা তুলতে পারবেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ