৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন

এমপিওভুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষক। শিক্ষকদের ভাষ্য, স্ত্রী-সন্তান নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এমপিও না দিলে আমি আর ঘরে ফিরব না। মরে যাব, তবু দাবি থেকে একচুলও নড়ব না এবং আমরা কেউ ঘরে ফিরব না।

শুক্রবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। নিম্ন মাধ্যমিক-মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে এই শিক্ষকরা আন্দোলন করছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষকদের অনেকে বুকে-পিঠে বিভিন্ন স্লোগান লিখে সড়কে শুয়ে আছেন। তাঁদের মধ্যে কয়েকজন নারী শিক্ষকও রয়েছেন।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি স্বীকৃতিপ্রাপ্ত। এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ ২০ হাজার শিক্ষক-কর্মচারী ১০-১৫ বছর ধরে বিনা বেতনে চাকরি করে আসছে। কিন্তু এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।

এ সময় তিনি অভিযোগ জানিয়ে বলেন, অর্থবরাদ্দ না থাকার অজুহাত দেখিয়ে সরকার স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলেও আশ্বাস ছাড়া কোনো অগ্রগতি জানাতে পারেননি তিনি।

এদিকে দাবি মেনে না নেয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে বলে জানান তিনি। বরিশালের বানারীপাড়া সৈয়দকাঠি ইসলামিয়া কলেজের শিক্ষক রুনা খানম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে। মরে যাব, তবু দাবি থেকে একচুলও নড়ব না। অমল কান্তি দে নামের এক শিক্ষকের বুকে-পিঠে লেখা, মাননীয় প্রধানমন্ত্রী, এমপিও দিয়ে জীবন বাঁচান। এমপিওবিহীন ১৫ বছর্তকী যে কষ্ট, কী যে যন্ত্রণা! অমল কান্তির ভাষ্য, তিনি চট্টগ্রামের ফতেহাবাদ কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, এমপিও না দিলে আমি আর ঘরে ফিরব না। আমরা কেউ ঘরে ফিরব না। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এমপিওভুক্তির দাবিতে কয়েক দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। দাবি পূরণের ব্যাপারে কোথাও থেকে কোনো আশ্বাস না পেয়ে তাঁরা আমরণ অনশন কর্মসূচির পথ বেছে নিয়েছেন।

এশারত আলী বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। তিনি আমাদের দাবি পূরণ করবেন বলে আশা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ