এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্রগ্রামের ১৬ থানায় জিডি

চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চট্রগ্রামে ১৬টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) পাঠিয়েছেন সংসদ সদস্য এম এ লতিফ। চট্টগ্রামে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ই-মেইলে নগরীর ১৬ থানায় জিডি পাঠিয়েছেন এম এ লতিফ।

১৬ থানায় জিডি পাওয়ার কথা জানিয়ে নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল বলেন, এমপি সাহেবের জিডি’র কপি পেয়েছি। আমরা যাচাইবাছাই করে একটা সিদ্ধান্ত নেব। আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ উঠেছে।[ad id=”28167″]

পুলিশ সূত্রের দেয়া তথ্যে জানা গেছে , সাংসদ এমএ লতিফ জিডি’তে মহিউদ্দিন চৌধুরীর নাম উল্লেখ কওে বলেছেন গত ১৫ ফেব্রুয়ারি নাগরিক মঞ্চের ব্যানারে নগরীর লালদিঘী মাঠে সভা করে মহিউদ্দিন চৌধুরী এবং তার অনুসারীরা সরাসরি আমাকে অভিযুক্ত করে বক্তব্য দিয়েছেন । জনসভায় বক্তব্য দিতে গিয়ে মহিউদ্দিন চৌধুরী মাইকে প্রকাশ্য ঘোষণা দিয়ে চট্টগ্রামে আমার চলাফেরা করার ব্যাপারে সর্তক করে আমাকে অবাঞ্চিত ঘোষণা করেন। মহিউদ্দিন চৌধুরী এও বলেন,যুব সমাজ কিংবা ব্যক্তি বিশেষ আমাকে আক্রমন করতে পারে এবং এতে আমার মৃত্যুও হতে পারে । আমার মৃত্যুর জন্য তাকে অর্থাৎ মহিউদ্দিন চৌধুরীকে হুকুমের আসামী করার জন্যও তিনি ঘোষণা দেন ।

তিনি (মহিউদ্দিন চৌধুরী) তার বক্তৃতায় এনএসআই, ডিজিএফআই ও সাংবাদিকসহ সবাইকে সাক্ষি রেখে আরও বলেন,যে কোন সময় চট্টগ্রামে আমার উপর হামলা হতে পারে ।এই হামলায় আমার মৃত্যু হতে পারে । মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের এই জাতীয় প্রকাশ্য হুমকির প্রেক্ষিতে তাদের দ্বারা আমি আমার জীবন নাশের আশংকা করছি , উল্লেখ করেন লতিফ।

জিডিতে আরো বলা হয়েছে, মহিউদ্দিন চৌধুরী তার অনুসারীদেরকে আমার পেছনে লেলিয়ে দিয়ে হত্যার দায় দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আশ্বাস দিয় আমার জীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী ও তার অনুসারীদের অব্যাহত হুমকির মুখে আমি ও আমার পরিবার নিরাপত্তহীনতা বোধ করছি ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ