এক ইউপি মেম্বাকে মাছ চুরির অভিযোগে গনপিটুনি

সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের এক ইউপি মেম্বার মাছ চুরির সময় গ্রাম বাসিদের হাতে আটক হয়েছে। এ সময় জনতা ইউপি মেম্বারসহ দুই মাছ চোরকে আটক করে বেঁধে রাখে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে ইউপি সদস্যসহ দুই মাছ চোরকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। পাথরঘাটা গ্রামের শাহাদাত হোসেন ও মুনছুর আলি জানান,রাতে তারা মাছের ঘেরে পাহারায় ছিলেন। গভীর রাতে একই গ্রামের ইউপি মেম্বার সেলিম ও হাবিবুর ঘের থেকে মাছ চুরির সময় হাতে নাতে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে পড়লে জনতা তাদেরকে গনপিটুনি দেয়।

বুধবার সকালে দুই জনকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাগেছে। সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

সংবাদদাতা : এআইএস

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ