ছবিতে পাকিস্তানের বিরুদ্ধে নোংরা প্রচার করা হয়েছে, তাই পাকিস্তানের মাটিতে ‘ফ্যান্টম’-এর উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি নিয়ে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন, মুম্বই হামলার মূলচক্রী জামাত–উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদ। তবে এই নিয়ে একটুও অবাক হননি ক্যাটরিনা। সম্প্রতি তিনি জানিয়েছেন, “ ‘ফ্যান্টম’-এর যা বিষয়বস্তু তাতে পাকিস্তানে এই ছবি নিষিদ্ধ হাওয়া কোনও বিস্ময়কর ঘটনা নয়, বরং স্বাভাবিক’।
ক্যাটের কথায়, “ যখন প্রথম ছবির গল্প শুনি তখনই কবীরকে এই সম্পর্কে সতর্ক করেছিলাম। কিন্তু ওঁর মতে কোন দেশ কখনও খারাপ হতে পারে না, আসলে পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার হচ্ছে’। তাছাড়া ক্যাটও মনে করেন, “কোনও এক ব্যক্তির জন্য গোটা দেশ কখনও দোষী হতে পারে না’।
২০০৮ সালের ২৬ নভেম্বর নিঃসন্দেহে ভারতের ইতিহাসে একটা কালো দিন! মুম্বই কাণ্ড নিয়েই গল্প বুনেছে এস হুসেন জাইদি। জাইদি-র লেখা ‘মুম্বই অ্যাভেঞ্জার্স’-কে অবলম্বন করে ‘ফ্যান্টম’ ছবিটা বানিয়েছেন পরিচালক কবীর খান।কাহিনি অনুযায়ী, মুম্বইয়ে হানার পাঁচ বছর পরে এক অবসরপ্রাপ্ত আর্মি অফিসার ঘটনার প্রতিশোধ নিতে উদ্যোগী হয়। তার উদ্যোগে এক প্রশিক্ষণপ্রাপ্ত দল সারা পৃথিবী ঘুরে একে একে এই জঙ্গি হানার সঙ্গে জড়িয়ে থাকা অপরাধীদের হত্যা করে। এই আর্মি অফিসারের চরিত্রে রয়েছে নাবাব।চলতি মাসের ২৮ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটি।
যদিও এখনও হাফিজের আবেদনে সাড়া দেননি পাকিস্তান। বরং পাক-আদালত হাফিজের কাছে আগামী ২০ আগস্টের মধ্যে পাকিস্তানে ‘ফ্যান্টম’-এর উপর নিষেধাজ্ঞা জারি জোড়াল কারণ দেখতে চেয়েছেন।আর উপযুক্ত কারণ যদি না দেখানে পাড়েন তাহলে পাকিস্তানি একই দিনে মুক্তি পাবে ‘ফ্যান্টম’।






















