বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের অপমানকারীদের শাস্তির দাবি জানিয়েছেন ।
রোববার বেলা সোয়া ১২টায় ঢামেক হাসপাতালে শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সঙ্গে দেখা করার পর তিনি এ দাবি জানান। মাহবুবুর রহমান বলেন, একজন শিক্ষক অপমানিত হওয়া মানে সবাই অপমানিত হওয়া। একজন শিক্ষকের মর্যদা অনেক।
প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে যারা অপমানিত করেছেন তাদের শাস্তির দাবি জানিয়ে মাহবুবুর রহমান বলেন, এই শিক্ষকের পূর্ণ মর্যদা ফিরেয়ে দিতে হবে। এদিকে, শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকির দেয়ার পর তার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রোববার সকাল থেকে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে।
এদিকে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য নাসিম ওসমানকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লজ্জা থাকলে উনার আর সংসদে বসা উচিত নয়।মোহাম্মদ নাসিম বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যে ধরনের প্রতিবাদ হয়েছে, তাঁদের এ প্রতিবাদের ভাষা বোঝা উচিত। আমি মনে করি, তাঁরা নৈতিকভাবে পরাজিত হয়েছেন। ওই সংসদ সদস্যের যদি লজ্জা থাকে, তাহলে তিনি অধিবেশনে যোগ দেবেন না।’ সেলিম ওসমানের ব্যাপারে তিনি বলেন, তিনি জাতীয় পার্টির সাংসদ। জাতীয় পার্টিরও দায়িত্ব রয়েছে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার।
























