একজন নারী পুরুষ সেজে বিবাহ অতপর:

বগুড়ার সোনাতলা  উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামের সোনা মিয়ার কন্যা ও সৈয়দ আহম্মদ কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ইতি আকতার (১৯) নারী থেকে পুরুষে রুপান্তরীত হয়েছে দাবি করে তার ঘনিষ্ট বান্ধবী পাশ্ববর্তী দিঘলকান্দী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও একই কলেজের ছাত্রী ছাবিনা আকতারকে (১৯) বিয়ে করে। মুলবাড়ি ঈদগাহ মাঠের ঈমাম ও ফাজিলপুর গ্রামের মাওলানা আবু মুসার বাড়িতে দু’পরিবারের উপস্থিতিতে গত ৯ ডিসেম্বর ১ লক্ষ টাকা দেনমোহরানায় বিবাহ সম্পন্ন হয় তাদের।

ছাবিনা আকতার জানান, বিয়ের পর প্রথম রাতে ইদ্রিস আলী তার স্ত্রী বান্ধবীকে জানায় সে এখনো পূর্ণাঙ্গ পূরুষে রুপান্তরীত হয়নি। তাই তাদের মধ্যে ৫ বছর দাম্পত্য সম্পর্ক স্থাপন করা যাবে না। এভাবে কিছুদিন চলার পর সন্দেহ হলে ছাবিনা আকতার জোরপূর্বক দেখেন যে তার স্বামী ইদ্রিস আলী নারীই আছেন। ছাবিনা আরও জানায়, তার স্বামী বান্ধবী ইতি আকতার (ইদ্রিস আলী) কখনোই পুরুষে রুপান্তরীত হয়নি। বরং তাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেছে। সে আগেও যা ছিল এখনো তাই আছে। সে জানায়, তার স্বামী পূরুষ কিনা তা পরীক্ষা করে দেখতে ও প্রতারণার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েছিলাম। কিন্তু গত এক মাসেও সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি। তাই এক নারী হয়ে অন্য নারীর সংসার করা যায় না। একারণে আমি তাকে তালাক দিয়েছি। এব্যপারে সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে থাকা) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা মো. আমিনুর রহমান জানান, বিষয়টি তার নলেজে নেই। সোনাতলার ইউএনও দেশে ফিরলে জানা যাবে। দিগদাইড় ইউনিয়নের কাজী আব্দুল কাদের তালাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ