পৌর নির্বাচিনে এক প্রার্থী জেলখানা থেকে নির্বাচিত আন্যজন নির্বাচিত হয়ে জেলে। দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থী জেলখানা থেকে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন অপরদিকে একই পৌরসভায় নির্বাচিত হয়ে কাউন্সিলর জেলে গেছেন।
এরা হলেন-ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত বর্তমান কাউন্সিলর মোতাহার হোসেন ও দিনাজপুর পৌরসভা থেকে নির্বাচিত ৫নং ওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম খালেকুজ্জামান জানান, আচরণ বিধি লংঘনের দায়ে প্রথম নির্বাচিত ৫নং ওয়ার্ডের মাসুদুর রহমান মাসুদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে জানা যায় তার নামে কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনেসহ ৩টি মামলা রয়েছে। সে দ্রুত বিচার আইনে জিআর ৪০/১৩ নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাই তাকে বৃহস্পতিবার কোর্টে চালান দেওয়া হয়েছে। সে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে ঘোষিত ফলাফলে তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
অপরদিকে কাউন্সিলর পদে জেলখানা থেকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ছেন ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোতাহার হোসেন।
কাউন্সিলর মোতাহার হোসেন নির্বাচনী তফশিল ঘোষনা হওয়ার একদিন পর ৩০ নভেম্বর একটি মামলায় হাজিরা দিয়ে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। সেখান থেকে তিনি প্যারলে এসে তার মনোনয়ন পত্র জমা দেন। তার পক্ষে নির্বাচনের প্রচারণা চালায় তার গ্রামবাসীরা। গ্রামবাসী ও সমর্থকদের সহযোগীতায় মোতাহার হোসেন পুনরায় নির্বাচিত হন।






















