এই শীতে ফুলকপি দিয়ে ভিন্ন কিছু
উপকরণ
- ফুলকপি মাজারি সাইজ – ১টা
- পেঁয়াজ – ২টা
- রসুন – ৭/৮ কোয়া
- ক্যাপসিকাম – ১ টা
- কাঁচামরিচ – ৫/৬ টা
- টমেটো সস – ২ টেবিল চামচ
- সয়া সস – ৩ টেবিল চামচ
- লবণ, চিনি – পরিমানমতো
- অ্যারারুট – ১/২ চা চামচ
- তেল– ২ টেবিল চামচ
প্রণালী
- ফুলকপি ছোট ছোট টুকরো করে নিন।
- পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম কুচি করে কেটে নিন।
- কাঁচামরিচ গোল গোল করে কেটে নিন।
- তেল গরম হলে পেঁয়াজ, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করুন।
- সামান্য রং ধরলে কাঁচামরিচ, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করুন।
- এরমধ্যে ফুলকপি দিয়ে নাড়াচাড়া করতে করতে লবণ, চিনি, সয়া সস, টমেটো সস দিন।
- সামান্য পানি দিন।
- সিদ্ধ হয়ে এলে অ্যারারুট ২ টেবিল চামচ পানিতে গুলে কপিতে দিন।
- মাখামাখা করে নামিয়ে নিন।
আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।
আর্থনিউজ২৪/উর্মি/৪০/২৪ডিসেম্বর
পোস্টটি যতজন পড়েছেন : 3
























