ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রমজান মাসে কেজি প্রতি গরুর মাংস ৪২০ ও খাসির মাংস ৫৭০ টাকা নির্ধারণ করেছে ।
তাছাড়া মহিষের মাংস ঠিক করা হয়েছে ৪০০ টাকা।
আজ বৃহস্পতিবার নগর ভবনে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, রমজানের শুরু থেকে দেশি গরু ৪২০, মহিষ ৪০০ টাকা, খাসি ৫৭০ টাকা, ভেড়া ও বকরির মাংস কেজি প্রতি ৪৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি মাংসে ২০০ গ্রাম হাড় দেওয়া যাবে, তবে মাংসের কোয়ালিটি হতে হবে সর্বোচ্চ।
মতবিনিয়ম সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান, রাজস্ব কর্মকর্তা মস্তোফা কামাল ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
পোস্টটি যতজন পড়েছেন : ২২২
























