১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘এই বছরই জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হবে সরকার’

[ad id=”28167″]

মুফতি ফয়জুল্লাহইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ‘এই বছরই জাতীয় সংসদ নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। অবিলম্বে সংসদ না দিয়ে কেনো উপায় নেই। কারণ, সংবিধান রক্ষাতেই ৫ জানুয়ারির নির্বাচন হয়েছে বলে আওয়ামী লীগ সরকারই জানিয়েছে। অতএব সাংবিধানিকভাবে এ নির্বাচন স্বীকৃতি পেলেও জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পায়নি। তাই দ্রুত সময়ের মধ্যে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা হবে।’বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনের প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল্লাহ।

তিনি আরো বলেন, ‘চারদিকে আদর্শের অবক্ষয় চলছে। নাস্তিকতাবাদী অপশক্তি ইসলামকে মুছে ফেলার চক্রান্ত করছে। ইসলামী আন্দোলন বন্ধ করার অপচেষ্টা করছে। পরিষ্কার বলছি, রক্তচক্ষু দেখিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না।’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসনাত আমিনী বলেন, ‘বর্তমানে দেশ যে কঠিন সময় পার করছে, আন্দোলনের মাধ্যমেই তা থেকে দেশকে-জাতিকে-জনগণকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘নেতা হয়ে শুধু বক্তব্য দিলে হবে না, সকল ছাত্রকে ইসলামী খেলাফতের পতাকা তলে আনতে হবে। দেশের বড় বড় আলেমরা বিক্রি হয়ে গেলেও ইলসামী খেলাফতের ছাত্ররা কখনও বিক্রি হবে না।’

আনছারুল হক ইমরানের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা আব্দুল হাই ফারুকী, খেলাফতে ইসলামীর মহাসচিব মাওলানা ফজলুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব ও খেলাফতে ইসলামীর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন ও ছাত্র খেলাফতের সেক্রেটারি জেনারেল মো. খোরশেদ আলম প্রমুখ। সম্মেলনে মো. খোরশেদ আলমকে সভাপতি ও আবুল হাসেমকে সাধারণ সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ