নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ(বন্দরটিলা) প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কল্পে চিকিৎসা প্রবাহ প্রকাশনার মোড়ক উন্মোচন,কেক কাটা উৎসব এবং আলোচনা সভা সমিতির মিলনায়তনে সভাপতি মোঃ মারুফ রহমান মনুর সভাপতিত্বে এবং প্রাক্তণ সাঃ সম্পাদক হানিফ খান জিলানীর সঞ্চালনায়ে ১০জানুয়ারী,বুধবার দুপুর ১২টা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তণ স্বাস্থ্য পরিচালক(চট্টগ্রাম জেলা) ডাঃ নুরুল আলম বলেন,বন্দর-ইপিজেড,পতেঙ্গা-হালিশহর তথা এই অঞ্চলে প্রাথমিক চিকিৎসা সেবাই যে অন্যান্য অবদান রেখে যাচ্ছে প্রাচিকস তা সংক্ষিপ্ত সময়ে বলা সহজ হবে না। প্রকৃত সত্য যে, কর্মের পরিধি ভালো হলেই তার প্রচার-প্রসারতা দেশ-সমাজ জাতিকে সজাক করবেই। প্রাইভেট প্যাকটিশনার হিসেবে দীর্ঘ বছর ডাক্তার শব্দটি ব্যবহার করলেও কিছু উচ্চ বিলাসী এবং স্বার্থন্বেষী মহলের কারণে আজ আমাদের প্রাথমিক চিকিৎসা সেবাকদের সেই অধিকার খুন্য করা হয়েছে। তাই আমি সরকারের উচ্চ মহলের নিকট বিশেষ অনুরোধ করবো সেই বিষয়টি পূর্নবিচেনা করে তাদের আরো সেবার দ্বারে পৌছাতে সহায়তা করার।
সম্মানিত বিশেষ অতিথি ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন তার বক্তব্যে বলেন,ইপিজেড এলাকায় সরকারী খাস জায়গা অথবা সরকারী পরিত্যাক্ত ভবন পেলে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির জন্য আমি নিজস্ব অফিস করে দিব এবং তারা যেন এই অঞ্চলের দরিদ্র-দুঃস্থ এবং অভাবীদের সহজ অর্থে চিকিৎসা দিতে পারে। বিশেষ অতিথি ৪১নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ছালেহ আহম্মদ চৌধুরী ও প্রাচিকচের সফল কামে সহায়তা সহ সমিতির যাবতীয় কর্মকান্ডে তার সম্পৃক্ততা অব্যাহেত রাখার ঘোষনা দেন।
আলোচনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ডাঃ শামসুদ্দোহা (দোহা),বন্দর ইপিআই জোনাল মেডিকেল অফিসার ডাঃ হাসান মুরাদ চৌধুরী, সমিতির সাঃ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, চিকিৎসা প্রবাহ প্রকাশনা সম্পাদক- পরিমর চন্দ্র দাশ,সাংগঠনিক সম্পাদক-আনোয়ার হোসেন রাসেল,অর্থ সম্পাদক-উদয়ন কান্তি মিত্র, সহ-সভাপতি-এস.বি বড়–য়া,প্রাক্তণ সভাপতি মোঃ ইউসুপ,মাওঃ ফজলুর রহমান,নির্বাহী সদস্য আনোয়ার হোসেন,সদস্য এম.এ মুনসুর,লাযন সজর বড়–য়া,পিকে দাশ ,রতন দাশ এবং ইনসেপটা ফার্মা’র এরিয়া ম্যানেজার শুভাস দাশ প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা,২১তম চিকিৎসা প্রবাহ প্রকাশার মোড়ক উন্মোচন এবং ভোজ বিতরণের মাধ্যমে























