উত্তর কোরিয়া থেকে বিবিসির সাংবাদিক রুপার্ট উইংফিল্ড হায়েসকে আটকের পর বহিষ্কার করা হয়েছে দেশটি থেকে। এই ঘটনায় তার পাশাপাশি উত্তর কোরিয়া থেকে ফেরত পাঠানো হচ্ছে বিবিসির প্রোডিউসার মারিয়া বার্ন এবং ক্যামেরাম্যান ম্যাথু গডারডকে।
বিবিসি তার এক প্রতিবেদনে জানায়, দেশটি থেকে বহিষ্কারের পূর্বে প্রায় ৮ ঘণ্টা রুপার্টকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। বর্তমানে দেশে ফেরত পাঠানোর জন্য তাদের এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে।
ওয়ার্কাস পার্টির কংগ্রেসের জন্য বিবিসির দলটি উত্তর কোরিয়ায় যায়। কিন্তু রাজধানী পিয়ংইয়ং নিয়ে করা এক রিপোর্টে ক্ষুব্ধ হয়ে তাদের উত্তর কোরিয়া থেকে বহিষ্কার করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ২৬৫
























