১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে

নারায়ণগঞ্জের সাত খুন মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়।নিহত জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারের স্ত্রী অর্চনা সরকারের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আদালতে এ মামলার আজকের কার্যক্রম শুরু হয়।

অপর সাক্ষীরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, নিহত সিরাজুল ইসলাম লিটনের বড় ভাই সাইফুল ইসলাম, ডা. জলিল আহমেদ, ডা. আসাদুজ্জামান, ডা. শেখ ফরহাদ, ডা. মাঈনউদ্দিন, কনস্টেবল আবদুল লতিফ ও মাধব কুমার দেব।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ