২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উগ্রপন্থীরা ইসলামের মূল্যবোধকে অবজ্ঞা করছেঃ সৌদি পররাষ্ট্রমন্ত্রী

গতকাল আদেল আল-জুবেইর মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি​ থেকে ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে আসেন। প্রায় চার ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তিনি বিমানবন্দর থেকে সরাসরি গণভবনে যান। সৌজন্য সাক্ষাতের পর তিনি স​রা​সরি বিমানবন্দর গিয়ে ব্যক্তিগত ফ্লাইটে রাত সাড়ে ৯টার দিকে ​সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের প্রচেষ্টায় সর্বাত্মক সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন । ​মঙ্গলবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে এ আশ্বাস দেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত ও বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গণভবনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে এবং এ ব্যাপারে ন্যূনতম ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করে আসছে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী শ্রমিক অভিবাসন, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্যান্য খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বকে খুবই মূল্য দিয়ে থাকে। ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হয়েছে দু’দেশে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক। ব্যবসা-বাণিজ্য অনুসন্ধানে এ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে।
সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকদের নিয়মিতকরণের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ প্রত্যাশা করেন।

শেখ হাসিনা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী একমত প্রকাশ করেন বলেন,কিছু লোক ধর্মের নামে ইসলামের প্রকৃত চেতনাকে কলঙ্কিত করছে ।ইসলাম হচ্ছে শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। চরমপন্থাকে দমন করতে হবে।সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলাম শান্তি ,ভালোবাসা ও ক্ষমার শিক্ষা দেয়। কিন্তু উগ্রপন্থীরা ইসলামের সেই মূল্যবোধকে অবজ্ঞা করছে।পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে বিভিন্ন খাতে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সে দেশের আন্ডার সেক্রেটারি ড. খালিদ আল জানদান, ড. ইউসুফ আল সাদুন, মহাপরিচালক মোহাম্মদ আল কালাবি, পরিচালক ওসামা নাগলি, পরিচালক খালিদ আল কাঙ্গারি সৌদি এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুতাইরি। বাংলাদেশ পক্ষে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্রসচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।

উল্ল্যেখ, ১৯৮৩ সালের এই প্রথম সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ