ঈদকে বেড়ে যায় নতুন নোটের চাহিদা

সারা বছরের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিয়মিত নোট সরবরাহের কথা বলা হলেও কেন্দ্রীয় ব্যাংকের কোন কাউন্টারেই মিলছে না নতুন নোট। তবে ব্যাংকের প্রধান ফটকের পাশেই বাড়তি মূল্যে মিলছে সব ধরনের নতুন নোট। বাংলাদেশ ব্যাংকে আসা নোট প্রত্যাশীদের মতে ব্যাংকের নোট সরবরাহ বন্ধ রেখে এক শ্রেণির ব্যাংক কর্মচারীর সহায়তায় বাইরে চলে যাচ্ছে বিভিন্ন মানের এসব নতুন নোট।

সারা বছরই চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে একটু বেশিই বেড়ে যায় নতুন নোটের চাহিদা। আর এই চাহিদা মেটাতে নিয়মিত নতুন নোটের সরবরাহ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে। তবে ঈদকে সামনে রেখে বাড়তি চাহিদা মেটাতে আগামী সপ্তাহ থেকে অতিরিক্ত নতুন নোট সরবরাহ করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, ‘চাহিদা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে নতুন নোট গ্রাহকদের দেয়া হবে।’

কিন্তু বাংলাদেশ ব্যাংকের সবগুলো কাউন্টার ঘুরেও কোথাও নতুন নোট সরবরাহ করতে দেখা যায়নি। গত কয়েক মাস ধরেই নতুন নোট সরবরাহ বন্ধ আছে বলে জানান হয় কাউন্টার থেকে। কাউন্টারের প্রার্থীরা বলেন, ‘নতুন নোট এখনও ছাপা হয়নি। ১৫ রোজার পর থেকে নতুন নোট দেয়া হবে।’

তবে বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে নতুন নোট না পাওয়া গেলেও হতাশার কোন কারণ নেই। মতিঝিলের কেন্দ্রীয় ব্যাংকের গেটের পাশেই অতিরিক্ত মূল্যে দেদারছে বিক্রি হচ্ছে সব ধরনের মূল্যের নতুন নোট। তবে সময় টিভির ক্যামেরা দেখা মাত্রই এখানে থাকা ২০ থেকে ২৫ জন নোট বিক্রেতা পালাতে শুরু করেন। ‘নোট বিক্রেতারা টিভি ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে নানা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।’

বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে কোন নতুন নোট দেয়া না হলেও এই সব নোট ব্যবসায়ীরা কোথা থেকে তা পাচ্ছেন তার কোন উত্তর নেই তাদের কাছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ