মাদার তেরেসা বন্দর নগরী ইয়েমেনে একটি বৃদ্ধাশ্রম করে গিয়েছিলেন।সেই বৃদ্ধাশ্রমে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। শুক্রবারের এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

দুই জন বন্দুকধারী গত শুক্রবার এই মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটিস পরিচালিত এই বৃদ্ধাশ্রম ঘিরে ফেলে। এছাড়া আরো জানা গেছে অন্য চারজন তাদের মাকে দেখতে আসার অজুহাতে আগে থেকেই ভেতরে ছিল। এরপর বন্দুকধারীরা প্রবেশ করে হাত বেধে মাথায় গুলি করে হত্যা করে। ইয়েমেনের সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের পরিচালক আইয়ুব আবু বাকের নিউইয়র্ক টাইমসকে বলেন, নিহতদের মধ্যে ছয় জন নান, নিরাপত্তা কর্মী ও বাগানের মালি রয়েছে। তবে বৃদ্ধাশ্রমের ৬০ বাসিন্দার কোনো ক্ষতি করা হয়নি। ইয়েমেনে জাতিসংঘ মিশন এই হামলাকে নৃশংস ও নির্দয় কাজ বলে অভিহিত করেছে। মানবিকতার জঘন্যতম পর্যায়ে নেমে যাচ্ছি কি আমরা?
পোস্টটি যতজন পড়েছেন : ২১০
























