ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ হেল সখা । গতকাল শুক্রবার দিবাগত রাতে ২০পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে নগরীর টুটপাড়া বিনোদিনী হাসপাতালের সামনে থেকে । এ ঘটনায় সখার বিরুদ্ধে খুলনা থানায় মাদক আইনে মামলা হয়েছে। নগরীর ২-১ এনকে রোডের মনিরুল ইসলামের ছেলে গ্রেপ্তারকৃত সখা ।
খুলনা থানার ওসি শফিকুল ইসলাম জানান, পুলিশের একটি বিশেষ টিম নগরীর বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযানে বের হয়। রাতে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ বিনোদিনী হাসপাতালের সামনে আব্দুল্লাহ হেল কাফি ওরফে সখাকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় তার দেহ তল্লাশি করে । এর আগেও সখা ফেনসিডিলসহ গ্রেফতার হয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে খুলনা থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে রাতে নগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ছাত্রদলের কমিটি গঠনের জন্য ফরম বিতরণ ও জমাদানকালে সন্ত্রাসী হামলার ঘটনায় আব্দুলাহেল কাফি সখাসহ ৬ ছাত্রদল নেতাকে সাময়িক বহিস্কার করা হয়। এছাড়া তাকে দল থেকে চূড়ান্ত বহিস্কারের জন্য খুলনা মহানগর বিএনপি কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে।






















