ইহলোকের মায়া ছাড়লেন ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগম

সাপ্তাহিক পত্রিকা বেগম-এর সম্পাদক নূরজাহান বেগম আর নেই(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাইজউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোমবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

তার বড় মেয়ে ফ্লোরা নাসরিন খান গণমাধ্যমকে বলেন,  সকাল সাড়ে ৮টায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনি মারা যান। ডাক্তাররা চেষ্টা করেছিলেন। কিন্তু এর মধ্যে দ্বিতীয়বার উনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 

এদিকে, নূরজাহান বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন বলে তার উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।১৯৪৭ সালে ২০ জুলাই কলকাতা থেকে প্রথমবারের মতো প্রকাশ পায় মহিলাদের জন্য সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’। যার সম্পাদনার দায়িত্বে ছিলেন বেগম সুফিয়া কামাল। নারী জাগরণের পথিকৃৎ হিসেবে বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামালের পর যাঁর নাম আসে তিনি নূরজাহান বেগম। ১৯৫০ সালে ৩ ডিসেম্বর ঢাকা থেকে ‘বেগমে’র যে চতুর্থ বর্ষ সংখ্যাটি বের হয় তার সম্পাদনায় ছিলেন নূরজাহান বেগম। 

নূরজাহান বেগমের নাতনি প্রিয়তা ইফতেখার গণমাধ্যমকে জানান, গত ৫ মে বৃহস্পতিবার বিকেলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়। এ সময় তিনি ঠিকভাবে শ্বাস নিতে পারছিলেন না। দু’দিন পর গত ৭ মে দুপুরে তার অবস্থার আরও অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়। কিন্তু সব কিছু ছাপিয়ে চির বিদায় নেন বেগম খ্যাত নূরজাহান।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ