ইলেকট্রিক বিল ৩৯ কোটি, দেখে হার্ট অ্যাটাকের অবস্থা

একেবারে চমকে যাওয়ার মত ইলেকট্রিক বিল আসা কোনও নতুন খবর নয়। এবার তেমনই বিল এল ভারতের জম্মুর একটি বাড়িতে। বিলের পরিমাণ একেবারে ৩৯ কোটি টাকা। অক্টোবর মাসের ইলেকট্রিক বিল এসেছে এই পরিমাণ। পাওয়ার ডেভেলপমেন্ট বিভাগের দাবি এটা নিছকই সফটওয়্যারের ভুল।
অক্টোবর মাসের ইলেকট্রিক বিল যখন তাঁর হাতে আসে তখন তাঁর প্রায় হার্ট অ্যাটাকের অবস্থা। লেখা রয়েছে ৩৯ কোটি। তিনি বলেন, ‘দেশের ধনীতম ব্যক্তির বাড়িতেও বোধহয় এত টাকার বিল আসে না। আর আমি তো একজন সাধারণ মধ্যবিত্ত।’ এরপরই তিনি দফতরে গিয়ে দেখা করেন। পরে অবশ্য কর্তিপক্ষ ভুল ঠিক করে দেন। কর্তিপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, এমন ভুল যেন ভবিষ্যতে না হয় তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ