ইরানকে ৫০০ কোটি ডলার রাষ্ট্রীয় ঋণ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন হয়েছে। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই স্টোরচাকের বরাত দিয়ে মস্কোর সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
তেহরানকে ঋণ দেয়ার পথে আইনি বাধা অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্টোরচাক । ২০১৫ সালের নভেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তেহরান সফরের সময় এ নিয়ে প্রাথমিক চুক্তি করা হয় বলেও জানান তিনি। স্টোরচাক জানিয়েছেন, ঋণ দেয়ার বিষয়ে শিগগিরি চূড়ান্ত চুক্তি হবে।
রুশ রাষ্ট্রীয় সংস্থা ভেনেশেকোনোম ব্যাংকও রফতানি খাতে ইরানকে ২০০ কোটি ইউরো ঋণ দেবে বলে জানা গেছে।গত নভেম্বরে পুতিন বলেছিলেন, মস্কো শিল্প বিষয়ক সহযোগিতা এগিয়ে নেয়ার জন্য তেহরানকে ৫০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রয়েছে ।
পোস্টটি যতজন পড়েছেন : ৩০৪
























