১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইবি সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা

অপ্রীতিকর ঘটনা এড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতা ও শিক্ষার স্বাভাবিক পরিবেশকে নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের মিটিং, মিছিল, সমাবেশ, মানববন্ধন, মৌন মিছিল ও  ছাত্রসংগঠনগুলোর টেন্টে বসাসহ সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে।

একই সাথে বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ