ইপিজেড শ্রম আইন অগণতান্ত্রিকঃ জাতীয় শ্রমিক ফেডারেশন

law১৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মন্ত্রিসভা অনুমদিত ‘ইপিজেড শ্রম আইন ২০১৬’ কে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন।তারা গণতান্ত্রিক ও শ্রমবান্ধব আইন করার দাবি জানিয়েছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক ফেডারেশনের এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে নেতারা এ দাবি জানান।তারা বলেন, নানা অজুহাতে এই আইন আইএলও  কনভেনশন ৮৭ ও ৯৮ অনুসারে ও বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী করা হয়নি।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন- ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কামরুল আহসান। উপস্থিত ছিলেন- ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ সংহতি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের  সাধারণ সম্পাদক স্মৃতি আক্তার, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, দোকান ও কর্মচারি শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল হাসান বাবুল, ঢাকা রুটি-বিস্কুট ও বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আকবর প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ