২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইচ্ছার সাতক্ষিরা জেলা শাখার উদ্যোগে ইফতার ও খাবার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

নিউজডেক্স: প্রগতিশীল স্বেচ্ছসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সাতক্ষিরা জেলা শাখার উদ্যোগে ১৫০ অসহায় হতদরিদ্র দিনমজুর ও পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক জায়েদ আহমেদের সমন্বয়ে সাতক্ষিরা জেলা টিমের আহবায়ক কামরুজ্জামান শামীমের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

এই কর্মসূচী বাস্তবায়ন নিয়ে কামরুজ্জামান শামীম বলেনঃ আজ ইচ্ছার সাতক্ষীরা থেকে প্রথম সফল প্রোজেক্ট আল্লাহর রহমতে ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের ইফতার বিতরণের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করেছি। সকলের সহযোগীতা পেলে আমরা ভবিষ্যৎ কালে আরো সফল কর্মসূচী বাস্তবায়ন করবো।

করোনার এই ক্রান্তিলগ্নকালে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কর্মসূচীর পর খুলনা বিভাগের এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়।

পরবর্তী কর্মসূচী পুনরায় চট্টগ্রাম বিভাগীয় এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হবে বলে জানান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর। বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আম জনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ