ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টিনার তারকা গোলরক্ষক সার্জিও রোমেরো। ৩ বছরের জন্য ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছেন ২৮ বছর বয়সী এই গোলরক্ষক।
ইউনাইটেডে যোগ দেওয়ার পর রোমেরো বলেছেন, ‘এখানে আসতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে আমার। ফন গাল অসাধারণ কোচ। তাই এটা আমার ক্যারিয়ারের নতুন চ্যাঞ্জেলও বটে।’ এর আগে ফন গালের অধীনে খেলেছেন রোমেরো। ২০০৭ থেকে ২০০৯ সাল অবধি সাবেক ডাচ কোচের অধীনে তিনি খেলেছেন নেদারল্যান্ডসের ক্লাব এজেড আল্কমারে।
পুরনো শিষ্যকে কাছে পেয়ে খুশি ফন গাল। বলেছেন, ‘যখন আমি আল্কমারে ছিলাম তখন খুবই তরুণ রোমেরো। এবার পরিণত রোমেরোকে পেয়ে খুশি আমি।’ গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ওই ম্যাচে ছিলেন রোমেরো। তবে ফাইনালে জার্মানির কাছে হেরে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার।
পোস্টটি যতজন পড়েছেন : 5






















