২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডকে ইনিংস এবং ৬৫রানে হারাল কিউরা।

মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের প্রথম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ইনিংস এবং ৬৫ রানে হারিয়েছে স্বাগতিকরা।

সফরকারী ইংল্যান্ড  টসে জিতে ব্যাট করতে নেমে ১ম ইনিংসে স্টোকস (৯১), ডেনলি (৭৪) এবং বার্নস (৫২) রানের সুবাদে ৩৫৩ রানে অলআউট হয়ে যায়। স্বাগতিক নিউজিল্যান্ড ১ম ইনিংসে বিজে ওয়াটলিং ২০৫রান এবং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ১২৬ রানের উপর ভর করে ৯ উইকেটে ৬১৫ রান করে ইনিংস ঘোষণা করে দেয়। স্যাম ৩ উইকেট এবং জ্যাক লিচ ও স্টোকস ২টি করে উইকেট নেন।

সফরকারী ইংল্যান্ড  ২৬২ রান পিছিয়ে থেকে ২য় ইনিংসের ব্যাট করতে নেমে ১৯৭ রানে অলআউট যায়। হেরে যায় ইনিংসে এবং ৬৫ রানে।

দুই ইনিংস মিলে নেইল ওয়াগনার ৮টি, সাউদি ৫টি, এবং কলিন ৩টি করে উইকেট নেন। ম্যান অব ম্যাচ হয়েছে বিজে ওয়াটলিং।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ