রবিবার রাতে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার প্রধান কার্যালয় পৌরসভার পলাশপুরে অবস্থিত মিসবাহ উদ্দিন খান সদনে উদ্বোধন করা হয়েছে। দলীয় কার্যালয় উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত ইতিহাসবিদ ও কলামিষ্ট অধ্যাপক ড. মুনতাসীর মামুন ।উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপি । এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য শামছুল হক ভ’ইয়া এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারীর, উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, পৌরমেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জি এম আতিকুর রহমান, ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ।
পোস্টটি যতজন পড়েছেন : 3





















