আসল বিএনপি’র কর্ণধার দাবীদার কে এই কামরুল হাসান নাসিম ?

সাম্প্রতিককালে ‘আসল বিএনপি’র কর্ণধার দাবীদার কামরুল হাসান নাসিম। কে এই নাসিম? প্রশ্ন এখন দেশের সর্বমহলে। ঢাকায় সাংবাদিকদের কাছে তিনি দাবী করেন যশোরের চৌগাছা উপজেলা কৃষক দলের সদস্য তিনি। আবার কখনও কখনও দাবী করেন ঢাকা মহানগর কৃষকদলের সদস্য বলে।

তবে চৌগাছা উপজেলা কৃষকদলের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন এ নামে তার কমিটিতে কোন সদস্য কোন দিন ছিল না। প্রতিষ্ঠাতা সেক্রেটারী প্রভাষক আক্তারুজ্জামানেরও একই কথা। উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম জানিয়েছেন চৌগাছা উপজেলায় কৃষকদলের মাত্র দুটি কমিটি হয়েছে একটি প্রতিষ্ঠাতা কমিটি। সেটির সভাপতি মিজানুর রহমান সেক্রেটারী প্রভাষক আক্তারুজ্জামান। আর বর্তমান কমিটি গঠন হয় ২০১৩ সালে। এই কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি আর সেক্রেটারী পলেন রহমান। তাহলে তিনি দাবী করেন কিভাবে?

এর জবাবে জহুরুল ইসলাম জানান ২০০৩ সালে হঠাৎ করে কামরুল হাসান নাসিম নামের এক ব্যাক্তি নিজেকে কৃষক দলের ঢাকা মহানগর কমিটির সদস্য পরিচয় দিয়ে চৌগাছার কিছু উঠতি যুবককে বশ করে একটি জনসভা করতে চায়। স্থানীয় বিএনপি, ছাত্রদল, কৃষকদল ও যুবদলের নেতাকর্মীদের দৃঢ় অবস্থানের কারনে সে আর সভা সমাবেশ করতে পারেনি। পরে শুনেছি তার বাড়ী চৌগাছা উপজেলায়। তাকে কোন দিনে দেখেনও নি দাবী জহুরুল ইসলামের।

এসব কারনেই গত শনিবার খোজ নিতে যায় তার গ্রামের বাড়ী চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামে। এই গ্রামের মৃত বারিক মন্ডলের ৭ ছেলের মধ্যে মেজ ছেলে মৃত মুনছুর আলী এই কামরুল হাসান নাসিমের পিতা। মুনছুরের এক ভাই মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নির্বাচিত নেতা।

গ্রামে নাসিমের ৬ চাচার কয়েকজন এবং তাদের ছেলে-মেয়েরা বসবাস করেন। নাসিমের চাচা-চাচীরা জানান মুনছুর আলী বিয়ের আগে ধুলীয়ানী সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। অল্প বেতনের চাকুরে বলে তার বিয়ে হচ্ছিল না। এরপর তিনি যশোর শহরের পালবাড়ী বিয়ে করে যশোর চলে যান। সেখানে তিনি ভেন্ডারের ব্যবসা শুরু করেন। এরপর সিভিল এভিয়েশনে চাকুরী পান। মুনছুর আলীর বাল্যবন্ধু উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম হাবিবুর রহমান জানান মুনছুর আলী ভাগ্য বদলে অনেক কিছুই করেছে। বিয়ে করে যশোরে যাওয়ার পর ওর ভাগ্য বদল হয়।

কামরুল হাসান নাসিম ২ ভাই ১ বোনের মধে ২য় কামরুল হাসান নাসিম ১৯৯২ সালে ঢাকার একটি স্কুল থেকে এএসসি পাশ করেন। ১৯৯৪ সালে রাজশাহীর একটি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা কলেজ থেকে বাংলায় ¯স্নাতক স্নাতোকত্তর ডিগ্রি নেন।

নাসিমের চাচাতো ভাই চৌগাছা জেএমএসকে কলেজের প্রভাষক মনিরুজ্জামান বলেন, ২০০৩ সালে নাসিম আমার কাছ থেকে ১ লক্ষ, আমার বন্ধু নারায়নপুর গ্রামের হাফিজ আল আসাদের ৫০ হাজার, কোটচাঁদপুরের আজিজের কাছ থেকে ১ লক্ষ, যশোরের পরিতোষের কাছ থেকে ১ লক্ষ, আলমের কাছ থেকে ৫০ হাজার ও মুকুটের কাছ থেকে ১ লক্ষ মোট ৬ জনের কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নেয় উত্তরা ব্যাংকে চাকুরী দেবার নাম করে। আমাদের বলে সে উত্তরা ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের নিয়োগপত্রও দেন। পরে যোগদান করতে গিয়ে দেখি সব ভূয়া। এসময় নাসিম পালিয়ে যায়। আমরা সেই টাকা আজও ফেরত পায় নি। তার ভাই আসল বিএনপির কর্ণধার দাবী করেছে বলতেই হাসিতে ফেঁটে পড়েন তিনি। বলেন নাসিম যে কি চিটার তা আমি সব থেকে ভাল করে জানি। আমার সামনে সে কখনও মাথা উঁচু করে কথা বলতে পারবে না। ওর মুখে আবার জিয়াউর রহমানের আদর্শ! সামনে পেলে ওর দু’গালে দুটি জুতার বাড়ি দিয়ে বলতাম তুই এত আদর্শবান কোথা থেকে হলি?

মনিরের বন্ধু ও চৌগাছার এবিসিডি ডিগ্রি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাফিজ আল আসাদ বলেন, নাসিম তো একটা চিটার। ও আমাদের কাছে পরিচয় দেয় উত্তরা ব্যাংকের বড় কর্মকর্তা বলে। আমরা সরল বুঝে ওর নিকট টাকা দেই। সে আমাদের নিয়োগ পত্রও দেয়। যোগদান করতে গিয়ে দেখি সেটা নকল নিয়োগ পত্র। তখন নাসিম পালিয়ে যায়। পরে শুনি সে নাকি উত্তরা ব্যাংকের মার্কেটিং সাইটের কর্মচারী ছিল। তবে আমাদের টাকা আজও ফেরৎ পায় নি। টিভিতে দেখলা সে-ই নাকি আসল বিএনপির কর্ণধর। হাসি পায় ওর মুখে যখন জিয়ার আদর্শের কথা শুনি।

জানা গেছে চৌগাছায় গ্রামে এসে তখন সে প্রচার করত আমি বিএনপির কেন্দ্রীয় নেতা আগামী নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন পাব। সে সময় চৌগাছার মুক্তারপুর, নারায়নপুর, পাশাপোল ও জাহাঙ্গীরপুর গ্রামের চার হাজার শাড়িও বিতরন করেন বলে দাবী করলেন তার আরেক চাচাত ভাই। সে সময় চৌগাছা বিএনপির হাতে ধাওয়া খেয়ে পালিয়ে যান নাসিম। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসন থেকে স্বতন্ত্র নির্বাচনও করেন এই কামরুল হাসান নাসিম। নির্বাচনে তিনি ৩ শত ৪৫ ভোট পেয়ে জামানত হারান। এরপর মহাজোট সরকার ক্ষমতায় আসলে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর রহমানে স্ত্রী ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর শাহেদা ওবায়েদের সাথে নিয়ে গড়েন ‘এসো গড়ি বাংলাদেশ, নামের একটি সংগঠন।

তারপর সেখান থেকে এসে আসল বিএনপির কর্ণধার বলে দাবী করে একাধিকবার বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে ব্যর্থ বলে দলের নেতৃত্ব তার কাছে ছেড়ে দেয়ার জন্য কয়েকবার আল্টিমেটাম দেন। এর পর চলতি মাসে দু’ দুবার বিএনপির কেন্দ্রীয় অফিস দখল নিতে যান তিনি। এর পরের কাহিনী তো সবারই জানা। শনিবার তার গ্রামের বাড়িতে গেলে যার কাছে তার নাম বলি সেই হাসিতে লুটোপুটি খেয়েছে। গ্রামের বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ কমিটির নেতা আসাদ বলছিলেন শুনেছি তার কথা। একই কমিটির আরেক নেতা লালন বলেন সে আমাদের চাচাতো ভাই। ছাত্র জীবনেও সে ছাত্রদল বা বিএনপি করেছে শুনিনি। তবে বিএনপি ক্ষমতায় থাকার সময় তিনি এলাকায় বেশ কিছু শাড়ী বিতরন করেছিলেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ