‘আলোচিত দুই বিদেশী হত্যার রহস্য উন্মোচন শিঘ্রই’

ইতালি নাগরিক এবং জাপানি নাগরিক হত্যাকাণ্ডের তদন্ত শেষ পর্যায়ে; এই দুই হত্যার রহস্য শিঘ্রই উন্মোচন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আলোচিত এই দুই হত্যার রহস্য জাতিকে অবহিত করা হবে বলেও জানান মন্ত্রী।

[review]
আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 
এছাড়া পাবনার আতাইকুলায় খৃস্টান ধর্মজাযককে হত্যাচেষ্টারও তদন্ত হচ্ছে; এ ঘটনার রহস্যও উন্মোচন করা হবে বলে জানান মন্ত্রী।

 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের রায় অনুযায়ী সাংসদ লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। যেহেতু তাকে গ্রেপ্তারে কোনো আইনি বাধা নেই তাই আইনশৃঙ্খলা বাহিনী তাকে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারে।

 
মন্ত্রী জানান, এবার সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনায় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না। গতবারের চেয়ে এবার দুই শতাধিক পূজামণ্ডপ বেশি হয়েছে বলেও জানান মন্ত্রী।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ