বাফুফে ভবনে ভাংচুরের ঘটনায় আরামবাগ ক্লাবকে ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফে ।
ঘটনার সূত্রপাত হয়েছিল কমলাপুর মাঠে। বাংলাদেশের পুলিশের বিপক্ষে ওই ম্যাচে আরামবাগ হেরে যায় ৩-২ গোলে। আর তাতেই ক্ষুব্ধ সমর্থকরা ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ম্যাচ রেফারির ওপর চড়াও হয়। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসলে সমর্থকদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাফুফে ভবনের নিচতলার বাইরের গ্লাসসহ দ্বিতীয় তলায় সভাপতির কক্ষ, বোর্ডকক্ষ ও চতুর্থ তলায় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে। ফলে ওইদিনই লিগ বন্ধ করে দেয় বাফুফে। পরে বুধবার এই ভাংচুরের ঘটনায়, বাংলাদেশ দন্ডবিধির ১৪৯/৪৪৩/৪২৭/৩৪ ধারায় অজ্ঞাত নামা ১৫০-২০০ জনকে আসামী করে মতিঝিল থানায় মামলা দায়ের করে বাফুফে।
পোস্টটি যতজন পড়েছেন : 221






















