১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আরব আমিরাতে রোজা হবে ৩০টি, দেখা গেছে শাবান মাসের চাঁদ

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা পবিত্র শাবান মাসের চাঁদ দেখতে পেয়েছেন। এর ফলে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে শুক্রবার ৩১ জানুয়ারি থেকে পবিত্র শাবান মাস শুরু হচ্ছে। এ মাসের পরই শুরু হবে পবিত্র রমজান মাস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আরব আমিরাতের জাতীয় জ্যোতির্বিদ কেন্দ্র (আইএসি) জানিয়েছে, ১৪৪৬ হিজরির শাবান মাসের চাঁদ দেখা গেছে।

শাবান হলো ইসলামিক ক্যালেন্ডারের ৮তম মাস। এ মাসে বিশ্বের মুসলিমরা পবিত্র রমজানের প্রস্তুতি নিতে শুরু করেন। কারণ পবিত্র রমজানে সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মুসলিমরা রোজা পালন করে থাকেন।

চাঁদ দেখার ওপরই নির্ভর করে ইসলামিক মাসগুলো ২৯ নাকি ৩০ দিনে হবে। এ লক্ষ্যে শাবান মাসের ২৯ তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটি একত্রিত হয়ে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিবেন।

চলতি বছর আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। যদিও এটি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। জ্যোতির্বিদদের ধারণা এ বছর সংযুক্ত আরব আমিরাতে ৩০টি রোজা হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ