আমার বয়স ২৫ নাকি ৫৫, প্রশ্ন সোহেল তাজের

বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে আবারও বাগদান করেছেন। তবে তার এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন, আবার কেউ বয়সের প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করছেন।
এবার বয়স নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন সোহেল তাজ। রোববার (৫ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানান, বয়স শুধু একটি সংখ্যা মাত্র। সঠিক পুষ্টি, নিয়মিত ব্যায়াম, এবং স্বাস্থ্যকর জীবনধারা অবলম্বন করে যেকেউ যেকোনো বয়সে সুস্থ, সুখী এবং ফিট জীবনযাপন করতে পারে।
পাঠকদের জন্য সোহেল তাজের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো-
‘একজন মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস দুইটি: ১/সময় আর ২/ সুস্থতা। মহান আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এবং আমার চেষ্টায় ৫৫ বছর পার করলাম একজন ২৫ বছর বয়সের সুস্থ সবল যুবকের ফিটনেস লেভেল মেইনটেইন করে। বয়স কোনো ব্যাপার না, যে কোনো বয়সেই হেলদি/ফিটনেস লাইফস্টাইল শুরু করা সম্ভব।
বিজ্ঞান এবং বিশেষজ্ঞরা বলছেন এই প্রশ্নের উত্তর দুইভাবে দেওয়া যেতে পারে: ১. সময়ের চাকা গুনে (ক্রনোলজিক্যাল এইজ) ২. বায়োলজিক্যাল/মেটাবলিক এইজ মেপে।
বিশেষজ্ঞরা বলছেন, সময়ের চাকার বয়স কোনো ব্যাপার না বরং আমরা যদি সঠিক জীবনধারা অবলম্বন করি (সঠিকভাবে সঠিক পরিমান পুষ্টি ও এক্সারসাইজ) তাহলে বায়োলজিক্যাল বয়সের চাকার গতি ধীর (slow) করা সম্ভব I ৮০, ৯০ বছর পর্যন্ত যৌবনের ৮৫-৯০% ধরে রাখা সম্ভব I তারা আরও বলছেন, এই হেলদি লাইফস্টাইল জার্নি যেকোনো বয়সে শুরু করা যায়- নারী/পুরুষ, সবার জন্য প্রযোজ্য।
বর্তমান জরিপে দেখা যাচ্ছে, বাংলাদেশে প্রায় ১৬.৫ কোটি মানুষ যাদের প্রায় ৪০% (৬-৭ কোটি) মানুষ শহর বা মফস্বলে বাস করে এবং তারা কোনো কায়িক পরিশ্রম করে না বিধায় নানা রোগ ব্যাধিতে (ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, কিডনি ও লিভার রোগ, গ্যাস/এসিডিটি, ক্যান্সার ইত্যাদি) আক্রান্ত হচ্ছে I অসংখ হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারখানা আর ফার্মাসি তারই প্রমাণ I
বিশ্ব স্বাস্থ সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬০% বা ৯ লক্ষ মানুষ মারা যায় অসংক্রমণক রোগে আক্রান্ত হয়েI এই অসংক্রমণক রোগগুলোকে বলা হয় প্রতিরোধযোগ্য ব্যাধি যেমন- হৃদরোগঁ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, টাইপ ২ ডায়াবেটিস, কিডনি আর লিভার এর নানা রোগ, বিভিন্ন ধরনের ক্যান্সারসহ আরও অনেক রোগ I এ সকল রোগ অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব যদি একজন ব্যক্তি তার শরীরের যত্ন নেয় আর তার উপায় হচ্ছে সঠিকভাবে পুষ্টিকর খাবার সেবন আর যথেষ্ট পরিমান শারীরিক পরিশ্রম করা I
অতি উদ্বেগের বিষয় হচ্ছে বর্তমানে নতুন প্রজন্মের যুবক এবং যুবতীরা মানসিক, শারীরিক নানা ধরনের সমস্যায় ভুগছেনI অতি অল্প বয়েসে তারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই কলেস্টেরল, PCOS (মেয়েদের ক্ষেত্রে) লো টেস্টোস্টেরোন (ছেলেদের ক্ষেত্রে) যা ভবিষ্যতে আরও জটিল রোগ-ব্যাধির কারণ হতে পারে I আর এর মূল কারণ হচ্ছে অলসতা, জাঙ্ক ফুড এবং শারীরিক পরিশ্রমের অভাবI
তাই আমি বারবার বলে আসছি যে, বয়স কোনো ব্যাপার না এবং আমরা যদি আমাদের শরীরের যত্ন নেই তাহলে আমরা একটি সুন্দর, সুখী, দীর্ঘ এবং সুস্থ জীবন পেতে পারি- আর বোনাস হচ্ছে দেখতেও ভালো লাগবে I
আমার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পড়ে আমার ডাক্তার সাহেব বলেছেন এইটা একজন সুস্থ ২০- ২৫ বয়েসের যুবকের হওয়া উচিত I আমি অহমিকা করে বলছি না বরং আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কষ্ট করলে আর চেষ্টা করলে সবই সম্ভব।
(কেও কেও বলতে পারেন যে হায়াত না থাকলে এত কিছু করে লাভ নাই- আমার মতে এই কথা ঠিক না। কারণ আমি বিশ্বাস করি যে মহান আল্লাহতায়ালা/সৃষ্টিকর্তা যতদিন আমাদেরকে হায়াত দিয়েছেন ততদিন সুস্থভাবে বেঁচে থাকার দায়িত্বও আমাদেরকেই দিয়েছেনI আমি মনে করি মানুষ হচ্ছে পৃথিবীতে মহান আল্লাহ তায়ালার/সৃষ্টিকর্তার সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি- মানুষ হচ্ছে সবচেয়ে হাই টেক সৃষ্টি আর এই হাই টেক সৃষ্টিকে জানতে হলে বিজ্ঞানকে ব্যবহার করতে হবে)’
প্রসঙ্গত, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি ‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। তবে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। এদিকে নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। অনেকেই বলতে থাকেন ৫৫ বছর বয়সে সপ্তমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোহেল তাজ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ