আমলকীর টক-ঝাল-মিষ্টি আচার

উপকরণ

  • আমলকী ৫০০ গ্রাম,
  • তেঁতুল ২০০ গ্রাম,
  • হলুদ গুঁড়া ১ চা চামচ,
  • মরিচ গুঁড়া ২ চা চামচ,
  • মেথি গুঁড়া ১ চা চমচ,
  • লবণ পরিমাণমতো,
  • সরিষার তেল ২৫০ মিলি লিটার,
  • সরিষা ১ চা চামচ,
  • মেথি আধা চা চামচ,
  • গুড় অথবা চিনি দেড় কাপ।

প্রণালী

  • আমলকী কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে।
  • তেঁতুল গরম পানিতে ভিজিয়ে রেখে বিচি ফেলে পেস্ট তৈরি করে নিন।
  • তেতুলের পেস্টের সঙ্গে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মেথি গুঁড়া ও লবণ মিশিয়ে রাখতে হবে।
  • এবার কড়াইয়ে অর্ধেক তেল দিয়ে আমলকী দিয়ে হালকা ভেজে নিন।
  • কিছুক্ষণ ঢেকে নরম হতে দিন।
  • এরপর তেঁতুলের পেস্ট এবং বাকি তেল দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট নাড়াচাড়া করতে হবে।
  • তারপর গুড় অথবা চিনি দিয়ে দিন।
  • এবার অন্য একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে সরিষা ও মেথি দিতে হবে।
  • যখন ফুটতে থাকবে তখন আমলকীর মিশ্রণে ছেড়ে দিতে হবে।
  • এরপর নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন আমলকীর টক ঝাল মিষ্টি আমলকীর আচার।

আমাদের পোস্ট গুলো ভালো লগলে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে আরো নতুন নতুন পোস্টের জন্য একটিভ থাকুন ধন্যবাদ।

আর্থনিউজ২৪ / উর্মি / ৮৪ / ২৭ জানুয়ারি

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ