“আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম অনলাইনে করার আহবান”

আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা আনা ও হয়রানি কমাতে অনলাইনে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করার আহবান জানিয়েছেন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

গতকাল রোববার রাজধানীর আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির ওপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব এ কথা বলেন।

দেশের শিল্পায়ন ও বাণিজ্য সম্প্রসারণে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

কর্মশালায় বাণিজ্য সচিব বলেন, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হলেও আমদানি-রপ্তানি দপ্তরের ভাবমূর্তি ভালো নয়। ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান তিনি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ