২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও সিলেটের ডেরায় ফিরছেন আমির-ইমাদ

চলতি বিপিএলে উড়ন্ত ফর্মে রয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। শুরু থেকে এখন পর্যন্ত টেবিল টপার হয়ে সবার আগে নিশ্চিত করেছে সুপার ফোর। সিলেটের এই দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে অন্যতম কারিগর ছিলো দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম আর মোহাম্মদ আমির।

দলের সঙ্গে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আর পেসার মোহাম্মদ আমিরও ছিলেন দুর্দান্ত ফর্মে। রতবে পিএসএলের জন্য বিপিএল শেষ না করেই পাকিস্তানে ফিরতে হয়েছিলো এই দুজনকে। গত বুধবার (১ ফেব্রুয়ারি) সিলেট থেকে বিদায় নেন এই দুই তারকা।

এবার সিলেটের জন্য খুশির খবর দিলেন এই দুজনই। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আবারও স্ট্রাইকার্স ডেরায় যোগ দিচ্ছেন এই দুই তারকা। সোমবার (৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই দুই পাকিস্তানির ফেরার খবর নিশ্চিত করে একটি পোস্ট করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।

ফেসবুকের ওই পোস্ট থেকে জানা যায়, পিএসএল খেলতে সিলেট স্ট্রাইকার্স ছাড়লেও মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আবারও ফিরছেন ঢাকায়। লিগ পর্বে সিলেট স্ট্রাইকার্সের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবেন তারা।

আগামী ৮ ফেব্রুয়ারি মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ