আবারও ফ্রান্স ! লাইনচ্যুত হাইস্পিড ট্রেন নিহত ১০

আবারও ফ্রান্স ! ট্রাসবার্গ শহরে লাইনচ্যুত হল হাইস্পিড টিজিভি ট্রেন৷ দুর্ঘটনায় মৃত কমপক্ষে সাত৷নিহত হয়েছেন প্রায় দশ জন৷

শনিবার প্যারিস-ট্রাসবার্গ লাইনে পরীক্ষামূলক ভাবে ট্রেনটি চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে৷দুর্ঘটনার সময় ট্রেনটিতে ছিলেন টেকনিশিয়ান সহ মোট ৪৯ জন যাত্রী৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷আহতদের হেলিকপ্টারের সাহায্যে হাসপাতালে নিয়ে আসা হয়৷ এই ঘটনার পরই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, অত্যাধিক গতির জন্যই দুর্ঘটনার কবলে পড়ে হাই স্পিড ট্রেনটি৷লাইনচ্যুত হওয়ার পরই ট্রেনটিতে আগুন ধরে যায়৷ নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে গিয়ে পড়ে ট্রেনটি৷ খবর পেয়েই ঘটনাস্থলে যান জুনিয়র ট্রান্সপোর্ট মন্ত্রী অ্যালেন ভিদালিস এবং ইকোলজি মন্ত্রী সেগোলেন রয়্যাল৷

এক ঠিক আগেই শুক্রবার রাজধানী প্যারিস এবং পার্শ্ববর্তী ছয়টি পৃথক স্থানে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান কমপক্ষে ১২৭ জন৷আহত হন কমপক্ষে তিনশতাধিক মানুষ৷

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ