২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও ঢাকা আসছে অরিজিৎ

ঢাকা আসছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।  বাংলাদেশেও রয়েছে তার গানের ভক্ত । সে টানেই ১০ মার্চ  ঢাকায় আসছেন শিল্পী। ‌‘ফ্রেশ প্রেজেন্টস অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠানে সেদিন রাতে গাইবেন তিনি। এই কনসার্টের পাওয়ার্ড বাই সেজান ম্যাংগো ড্রিংকস, সুপার ডুপার বিস্কুট ও ইয়োলো।  আর অনুষ্ঠান রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কনসার্টে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে গান করবেন এলিটা ও মাহাদী।  অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফোনি ব্র্যান্ড আউটলেট আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকিটের মূল্য ১০ হাজার, ৫ হাজার ও ১২০০ টাকা।

আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কর্তৃপক্ষ জানায়, ১০ মার্চ বিকেলে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি প্রেস মিট হবে। সেখানে কনসার্ট নিয়ে অরিজিৎ তার অনুভূতি ও প্রস্তুতির কথা জানাবেন।  অরিজিৎ এর আগেও গত বছর মে মাসে ঢাকায় এসেছিলেন কনসার্টে অংশ নিতে। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ