২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও আন্দোলনের ঘোষণা দিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা

[ad id=”28167″]

আবারও আন্দোলনের ঘোষণা দিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর আশ্বাসের ৪ মাস পরও দাবি পূরণ না হওয়ায় তারা এই আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে আগামী ৯ মার্চ কালো ব্যাজ ধারন করে ক্লাসে যাবেন। এরপরও ২২ মার্চের মধ্যে দাবি না মানলে ২৩ মার্চ সংবাদ সম্মেলন করে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছেন তারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রোববার জানান, আমরা প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন চাই। সরকারের ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতেই ৯ মার্চ প্রধান শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে ক্লাসে যাবেন। ২৩ মার্চের মধ্যে দাবি আদায় না হলে তাদের নতুন কর্মসূচি ঘোষণা ছাড়া কোনো বিকল্প থাকবে না।

শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রী গত বছরের ১৮ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দ্বিতীয় শ্রেণীর গেজেটেড মর্যাদায় জাতীয় বেতন স্কেলের ১০ গ্রেডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

দাবি আদায়ের লক্ষ্যে গত বছরের ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর প্রধান শিক্ষকরা চেয়ার বর্জন, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর কর্মবিরতি পালন করেন। ৬ অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা ছিল। তবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সঙ্গে প্রধান শিক্ষক নেতাদের বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। কিন্তু গত চার মাসেও প্রধান শিক্ষকদের দাবি বাস্তবায়ন হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ