আফ্রিকার দক্ষিণপূর্ব উপকূলীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে একটি অনুষ্ঠান চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন নিহত হয়েছেন।
রাজধানী আন্তানানারিভো থেকে ৫শ’ কিলোমিটার দূরে একটি আবাসিক এলাকায় শনিবার রাতে ওই দুর্ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যম জানায় সোমবার।
পুলিশ জানায়, খড়ের চালওয়ালা ওই বাড়িটিতে এক অনুষ্ঠান চলাকালে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে ১৬ জন শিশুসহ ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
পোস্টটি যতজন পড়েছেন : ২৪০
























