ফেসবুক ছাড়া আপানার চলছে কি? সারাদিনে একবার হলেও সেখানে ঢুঁ মেরে আসতে হবে। বন্ধুর কাছ থেকে টাকা ধার করে নিয়ে অনেকে সাইবার ক্যাফেতে যাচ্ছেন। যাই হোক সেটা আপনার ব্যপার। আমার কাজ হল আপনি কিভাবে তা আরও বেশি নিশ্চিত এবং ভালভাবে করতে পারবেন তার ব্যবস্থা করা। আসুন জেনে নি ফেসবুক সম্পর্কে এমন কিছু টিপস।
১. আপনি অ্যাকাউন্টকে সুরক্ষিত করুনঃ নিজের আত্মবিশ্বাসে আনুন যে আপনার পাসওয়ার্ডটি অনেক মজবুত ও জটিল।খেয়াল রাখবেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনি দিনে নানান জায়গা থেকে ফেসবুক ব্যবহার করছেন। সবচাইতে নিরাপদ হয় যদি আপনি লগ ইন এপ্রুভাল বেছে নেন।এ জন্য আপনি একাউন্ট সেটিং এ যান সেখানে সিকিউরিটি অপশনে আপনি এটা পেয়ে যাবেন। ফলে অন্য কোন মোবাইল থেকে যদি লগ ইন করেন তবে আপনার মোবাইল একটা নাম্বার চলে আসবে যা ছাড়া আপনি লগ ইন করতে পারবেন না।
২. আপনার গোপনীয়তা সেটিংস পুনর্বিবেচনা করুনঃ আপনি প্রাইভেসি সেটিং এবং টাইম লাইন ও ট্যাগিং অপশন এ যান। সেখানে আপনার পোস্ট বা স্ট্যটাস কে কে দেখছে এবং তার ফ্রেণ্ডরা কি দেখতে পারবে কিনা তার সমস্ত অপশন আছে। আপানার একটু ঘাঁটতে হবে মাত্র।
৩. অ্যাপ্সগুলোর প্রতি খেয়াল রাখুনঃ আপনি যখন কোন বন্ধুর কাছ থেকে কোন অ্যাপ্স এর আমন্ত্রন পান আপনি সাথে সাথে তা গ্রহণ করছেন। কিন্তু কিছুদিন পড়ে আপনি তার সাথে আর যোগাযোগ রাখছেন না। ভুলে যাবেন না যে সেই অ্যাপ্স কিন্তু আপানার যাবতীয় তথ্য এখন সংরক্ষণ করে রাখছে। তাই তা বন্ধ করুন। যখন দরকার হবে আপনার কাছে আবার যাবার অপশন আছে।
৪. কিছু শত্রু বানানঃ ফেসবুকে আপনি চাইলে বন্ধু , পরিবার , স্কুলের বন্ধু বা কলেজের বন্ধু এভাবে গ্রুপ বানাতে পারেন এবং আপনার প্রায়ভেসি সেটিং এ সেখান থেকে ইচ্ছে মত করে পোস্টের প্রাইভেসি সেটিং সাজাতে পারেন। আপানার জন্য পরিচিত(Acquaintances) বা সীমাবদ্ধ(Restricted) লিস্টের অপশন আছে। সাজানোটা আপনার উপর নির্ভর করে।
৫. আপনার তথ্য নিয়ন্ত্রণ করুনঃ আপনি কাদের তথ্য বা স্ট্যাটাস দেখতে চান সবসময় এবং কাদেরটা দেখতে চান না তার অপশন পেয়ে যাবেন ব্রাউজারের ডান দিকে যেখানে ছোট একটি ত্রিভুজ চিহ্ন থাকে। সেখানে একটিভিটি লগ এর নিচে আপনি নিউ ফিড প্রিফারাঞ্চেস পাবেন। সেখানে আপনি তাদের সাজিয়ে নিন।আবার অনেক সময় ভিডিও অটোমেটিক চালু হয়ে যায়। আপনি চাইলে একাউণ্ট সেটিং এ ভিডিও এবং ফটো অপশন থেকে সেটা বন্ধ করতে পারেন।
৬. সামনের পরিকল্পনা করুনঃ এই পদধতি আপনার যন্ত্রণা লাঘব করবে এবং আপনার কাছের মানুষ কে সেটা আপনাকে বলে দিবে। আপনি প্রাইভেসি সেটিং এ যান সেখান থেকে আপনি আপনার উত্তরাধিকার কে তা বেছে নেন এবং কিছু বন্ধু সিলেক্ট করুন যারা আপনাকে চিনে । সময়ে কাজ দিবে। আপানার উত্তরাধিকার আপনার পক্ষ থেকে পোস্ট বা আপনার বার্তা দেখতে সক্ষম হবেন না, কিন্তু তারা নতুন বন্ধু অনুরোধ সাড়া এবং আপনার পক্ষে কয়েক অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হবেন। এতে করে আপানার মোবাইল চুরি হলেও একাউন্ট থাকবে সুনিশ্চিত।
লিখেছেনঃ সত্য শুভ























