২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় বিশ্বমানের ফিল্ম আর্কাইভ

ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বমানের ফিল্ম আর্কাইভ শিগগিরই চালু হচ্ছে। প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁও এলাকায় বিশ্বমানের এই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার বলেন, ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ কাজ গত ৩০ জুন শেষ হয়েছে। বর্তমানে ভবনটি আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এ মাসেই এর উদ্বোধন হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ