২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ থেকে শুরু হয়েছে পিইসি এবং ইইসি পরীক্ষা।

আজ থেকে সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা।

সারা দেশে এবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে ১লাখ ৬৬ হাজার ৮৭৪জন মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে  এবং দেশের বাইরে অংশগ্রহণ করছে ৮টি দেশের ১২টি কেন্দ্রে ৬১৫জন।

এ পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত। শেষ হবে আগামী ২৪ নভেম্বর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানান, পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হবে।

পরীক্ষার সূচি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সূচি: ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২০ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২১ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা সূচি ১৭ নভেম্বর ইংরেজি, ১৮ নভেম্বর বাংলা, ১৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২০ নভেম্বর আরবি, ২১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ এবং ২৪ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা উপলক্ষে জরুরী যোগাযোগ।


মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ০২-৯৫৭৭২৫৭ ও ই-মেইল- mopmesch2@gmail.com; অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোনে নম্বর ০২-৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ই-মেইল-ddestabdpe@gmail.com.

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ