২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ ইংল্যান্ড যাচ্ছে পাপন বাহিনী

আজ ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে । তবে এ দলের নেতৃত্বে মাশরাফি নেই। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনদলকে নেতৃত্ব দিবেন । ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে আগামী ২০ মে ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এদিকে এ ম্যাচকে সামনে বাংলাদেশের সাংসদরা মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করেছেন । ম্যাচের আগের দিন ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপন-বাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে। 

বাংলাদেশ দল: নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল,শফিকুল ইসলাম শিমুল।  

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ